অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024

রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর । আপনারা অনেকদিন ধরেই বাংলা আবাস যোজনা বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন ।

বাংলা আবাস যোজনা লিস্ট
বাংলা আবাস যোজনা লিস্ট 2024

খুব শিগগিরই আপনারা বাংলার বাড়ি প্রকল্পে (বাংলা আবাস যোজনা লিস্ট ) টাকা আপনাদের ব্যাংক একাউন্টে পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে সমীক্ষা করা হবে। এবং তৈরি করা হবে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ ।

সেই সমীক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। আপনাদের বাড়িতে গিয়ে কি কি প্রশ্ন করা হবে? কি কি কাগজপত্র প্রয়োজন হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলা আবাস যোজনা লিস্ট 2024 নিয়ে ।

বাংলার আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি সার্ভে পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অবশেষে চালু হয়েছে একটি মোবাইল অ্যাপ
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে হবে একটি অ্যাপের মাধ্যমে।

সেই অনুসারে, এই নতুন মোবাইল অ্যাপটি প্রকাশিত হয়েছে, যা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতির সম্ভাবনা রোধ করবে। এই অ্যাপ টি গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং আপান্র বাড়ির স্টেস্ট্যাস দেখতে পাবেন ।

বাংলা আবাস যোজনা লিস্ট সার্ভের জন্য প্রকাশিত অ্যাপ ।

অ্যাপটির নাম “Survey for Rural Housing”, এবং এটি বাংলার আবাস যোজনা প্রকল্পের অধীনে সুবিধাভোগী পরিবারের সার্ভে কার্যক্রমের জন্য তৈরি হয়েছে।

অ্যাপটি ব্যবহার করে প্রকল্পের সার্ভে সম্পূর্ণভাবে ডিজিটালভাবে পরিচালিত হবে, যেখানে ফিল্ড ভেরিফিকেশনের সময় উপভোক্তাদের বাড়িতে গিয়ে আধিকারিকরা ডকুমেন্টের ছবি তুলবেন। এতে নিশ্চিত করা হবে যে প্রকৃত উপভোক্তারাই বাড়ির সুবিধা পাবেন।

অ্যাপটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। যেমন, কোন কোন বাড়ি এখনো সার্ভে করা হয়নি, ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে। উপভোক্তাদের নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

বাংলা আবাস যোজনা লিস্ট 2024 এর অ্যাপটির কাজ কীভাবে সম্পন্ন হবে?

অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এবং এখনো পর্যন্ত সব তথ্য আপলোড করা হয়নি। অ্যাপটির মাধ্যমে আধিকারিকরা উপভোক্তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য যাচাই করবেন এবং ১১টি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সার্ভে করবেন। উপভোক্তাদের মানদণ্ডের ওপর ভিত্তি করে হ্যাঁ/না উত্তরের মাধ্যমে তালিকা তৈরি হবে।

উপভোক্তাদের যাচাই করার জন্য মোট ১১টি শর্ত নির্ধারিত হয়েছে।

বাংলা আবাস যোজনা লিস্ট 2024 এর শর্তগুলির মধ্যে রয়েছে:

  1. উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কিনা।
  2. নিজস্ব কোন মোটরচালিত তিন আথবা চার চাকার গাড়ি আছে কিনা ।
  3. তিন চাকা অথবা চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা।
  4. পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা।
  5. পরিবারের সদস্যের আয় ১৫,০০০ টাকার বেশি কিনা।
  6. পরিবারের আয়কর প্রদান করা হয় কিনা।
  7. উপভোক্তার ২.৫ একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কিনা।
  8. ৫ একর বা তার বেশি সেচবিহীন জমি রয়েছে কিনা।
  9. কোনো সদস্য আগের আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।
  10. উপোক্তার নিজের নামে ৫ একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক আছে কিনা ।
  11. পরিবারে কোন সদস্য আগে থেকে কোন আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা ।

অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম (e shram ) কার্ড।

Bangla abas yojana list 2024 ডকুমেন্টের প্রয়োজনীয়তা:

সার্ভের সময় উপভোক্তাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলির ছবি তুলে আপলোড করা হবে:

1) আধার কার্ড ।

2) ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা ।

3) উপভোক্তার ছবি ।

4) আবেদনপত্রের ফর্ম ।

বাংলা আবাস যোজনা লিস্ট 2024 নিয়ে, তালিকা তৈরির সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ:

  • ২১ থেকে ৩০ অক্টোবর ২০২৪: বাড়ি বাড়ি সার্ভে।
  • ১৪ নভেম্বর ২০২৪: রি-চেকিং।
  • ২০ নভেম্বর ২০২৪: তালিকা তৈরি।
  • ২১ থেকে ২৭ নভেম্বর ২০২৪: আপত্তি নিষ্পত্তি।
  • ৪ ডিসেম্বর ২০২৪: গ্রামসভায় অনুমোদন।
  • ৯ ডিসেম্বর ২০২৪: ব্লক লেভেল কমিটিতে অনুমোদন।
  • ১০ ডিসেম্বর ২০২৪: জেলা পর্যায়ে অনুমোদন।
  • ২০ ডিসেম্বর ২০২৪: উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা জমা হবে।

বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে এই মোবাইল অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের বাংলা আবাস যোজনা লিস্ট 2024 এর তালিকায় স্থান হবে সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

Bangla abas yojana list 2024

আমাদের এই Bangla abas yojana list 2024 পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

  • বাংলার যুব সাথী প্রকল্প: বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের নতুন বড় উদ্যোগ

    বাংলার যুব সাথী প্রকল্প: বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের নতুন বড় উদ্যোগ

    পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬–২০২৭ অর্থবর্ষের বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করা হয়েছে— বাংলার যুব সাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বে এই প্রকল্পের মূল লক্ষ্য হল কর্মসংস্থান না পাওয়া যুবকদের আর্থিকভাবে সহায়তা করা এবং আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমান সময়ে চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। সেই বাস্তবতাকে মাথায় রেখেই রাজ্য…


  • ঘরে বসেই ট্রেড লাইসেন্স! এখন মোবাইলেই আবেদন করুন – West Bengal Trade Licence Apply 2025

    ঘরে বসেই ট্রেড লাইসেন্স! এখন মোবাইলেই আবেদন করুন – West Bengal Trade Licence Apply 2025

    ট্রেড লাইসেন্স কি , কেন , কিভাবে পাওয়া যাবে এর সুবিধা কি কি ? আপনি কি পশ্চিমবঙ্গে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন ? দোকান, কারখানা, অনলাইন বিজনেস, যে কোনও ক্ষেত্রেই হোক, প্রথমেই আপনার প্রয়োজন ট্রেড লাইসেন্স (West Bengal Trade Licence )। অনেকেই ব্যবসা শুরু করার পর বুঝতে পারেন যে লাইসেন্স ছাড়া তাদের সমস্ত পরিশ্রমই ঝুঁকির…


  • শ্রমশ্রী প্রকল্প : পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ

    শ্রমশ্রী প্রকল্প : পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 আগস্ট 2025 এ শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেন, যা রাজ্য থেকে অন্যত্র কর্মরত — বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যে — বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্যোগ নেওয়া একটি পুনর্বাসন এবং সমাজ–অর্থনৈতিক সুরক্ষা প্রকল্প শ্রমশ্রী প্রকল্পের অর্থনৈতিক সহায়তা এককালীন ভ্রমণ ভাতা: ₹5,000 (রাজ্যে ফিরে আসার খরচের জন্য ) মাসিক সহায়তা: ₹5,000 প্রতি মাসে, সর্বোচ্চ…


Leave a Comment