পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 আগস্ট 2025 এ শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেন, যা রাজ্য থেকে অন্যত্র কর্মরত — বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যে — বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্যোগ নেওয়া একটি পুনর্বাসন এবং সমাজ–অর্থনৈতিক সুরক্ষা প্রকল্প

শ্রমশ্রী প্রকল্পের অর্থনৈতিক সহায়তা
এককালীন ভ্রমণ ভাতা: ₹5,000 (রাজ্যে ফিরে আসার খরচের জন্য )
মাসিক সহায়তা: ₹5,000 প্রতি মাসে, সর্বোচ্চ এক বছর বা কাজ পাওয়া পর্যন্ত
Shramashree প্রকল্পের অতিরিক্ত সুবিধা কি কি পাওয়া যাবে।
- খাদ্য সাথী (Khadya Sathi): বিনামূল্যে রেশন সুবিধা
- Swasthya Sathi: স্বাস্থ্য বীমা কাভারেজ
- Utkarsha Bangla: স্কিল মূল্যায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা
- Karmashree: কাজের জন্য ‘job cards’ প্রদান
- শিশুদের শিক্ষা: তাঁরা রাজ্যের স্কুলে ভর্তির সুযোগ পাবে ও বিভিন্ন স্কলারশিপের সুবিধা
- কমিউনিটি কিচেন: গৃহহীনদের জন্য খাবার সেবা
- Duare Sarkar & APAS ক্যাম্প: এসব আউটরিচ ক্যাম্পে সরাসরি আবেদন এবং তথ্য পাওয়া যাবে (নভেম্বর 3 পর্যন্ত)
পরিচালনা ও বাস্তবায়ন
- এই প্রকল্পের দায়িত্বে রয়েছে Migrants Welfare Board এবং পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর ।
- Duare Sarkar ও APAS ক্যাম্প-এ গিয়ে সরাসরি আবেদন করা যাবে।
- পূর্বে “মাইগ্র্যান্ট ওয়ার্কারস ওয়েলফেয়ার স্কিম, 2023” এ নিবন্ধিত শ্রমিক এবং নতুন করে এপ্লিকেশন এর মাধ্যমে আবেদন করা যাবে ।
- ব্লক বা মিউনিসিপ্যালিটি তে লেবার ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার উপায় ।
এই প্রকল্পে আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই। মোবাইল ফোন ব্যবহার করেই সহজে আবেদন জমা দেওয়া সম্ভব।
মোবাইল দিয়ে আবেদন করার ধাপসমূহ ।
প্রথম ধাপ – মোবাইল থেকে শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। স্ক্রিনে “Login” এবং “Register” – দুটি অপশন আসবে।
দ্বিতীয় ধাপ – যদি আপনার নাম ইতিমধ্যেই কর্মসাথী পোর্টালে নিবন্ধিত থাকে, তবে আপনার ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে “Generate OTP”-তে ক্লিক করুন।
তৃতীয় ধাপ – ফোনে আসা OTP নির্দিষ্ট ঘরে লিখে “Validate OTP”-তে ক্লিক করুন এবং বাকি ধাপ সম্পূর্ণ করুন।
যদি কর্মসাথী পোর্টালে আগে নাম নথিভুক্ত না থাকে, তবে “Register” অপশনে গিয়ে ফোন নম্বর দিয়ে OTP যাচাই করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিন।
আবেদন করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
OTP সমস্যা – যেহেতু অ্যাপটি নতুন, তাই অনেক সময় সার্ভারের ধীরগতির কারণে OTP আসতে দেরি হতে পারে। তাই বারবার ক্লিক না করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন – শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে হলে কর্মসাথী পোর্টালে আপনার নাম আগে থেকেই নিবন্ধিত থাকা আবশ্যক। সেটা ২০২৩ সালেই হোক বা নতুন করে এপ্লিকেশন এর মাধ্যমেই হোক।
শ্রমশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা ।
- আবেদনকারীকে অবশ্যই বাংলার ভোটার হতে হবে (ভোটার আইডি ও আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হওয়া আবশ্যক)।
- যাঁরা অন্য রাজ্যে কাজ করছিলেন এবং বাংলায় ফিরে এসেছেন, তাঁরাই সুবিধা পাবেন।
- পরিবারের সদস্যদের (যেমন বাবা-মা) নথিও গ্রহণযোগ্য।
- শুধুমাত্র সেই শ্রমিকরাই আবেদন করতে পারবেন যাঁরা 2023 সালের “Migrant Workers Welfare Scheme”-এ রেজিস্ট্রেশন করেছিলেন।
Shramashree প্রকল্পে প্রয়োজনীয় নথি
- আধার কার্ড ।
- ভোটার আইডি কার্ড ।
- ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (DBT – Direct Benefit Transfer-এর জন্য ) ।
- মোবাইল নম্বর (OTP যাচাইয়ের জন্য ) ।
- পূর্ববর্তী রেজিস্ট্রেশন নম্বর (যদি থাকে ) ।
- কাজের প্রমাণপত্র বা কর্মস্থলের তথ্য (প্রয়োজন হলে ) ।
শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে শ্রমিকরা আর্থিক সাহায্য, স্বাস্থ্যসুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবেন। যদিও প্রযুক্তিগত সমস্যা এবং পূর্ব রেজিস্ট্রেশনের শর্ত কিছুটা অসুবিধা তৈরি করছে, তবুও সরকার ধাপে ধাপে সমস্যাগুলি সমাধান করছে।
শ্রমশ্রী প্রকল্প কী?
উত্তর: পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প যা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রদান করে।
কারা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন?
উত্তর:
যাঁরা অন্য রাজ্যে কাজ করতেন এবং বাংলায় ফিরে এসেছেন।
শ্রমিকদের নিজের বা বাবা–মায়ের ভোটার আইডি ও আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হওয়া চাই।
যাঁরা আগে Migrant Workers Welfare Scheme 2023-এ রেজিস্টার করেছিলেন।
শ্রমশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
উত্তর:
এককালীন ভাতা: ₹5,000 (বাংলায় ফেরার জন্য ভ্রমণ খরচে)।
মাসিক সহায়তা: ₹5,000 (সর্বোচ্চ ১২ মাস বা চাকরি না পাওয়া পর্যন্ত)।
আবেদন করার সময় কোন নথি লাগবে?
উত্তর:
আধার কার্ড
ভোটার আইডি
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
মোবাইল নম্বর
পূর্ব রেজিস্ট্রেশন নম্বর (যদি থাকে)
শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে?
উত্তর:
➡️ আবেদন করার দুটি উপায় আছে –
অনলাইন: শ্রমশ্রী অ্যাপ বা কর্মসাথী পোর্টালের মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার ও OTP যাচাই করে আবেদন জমা দিন।
অফলাইন: Duare Sarkar ও APAS ক্যাম্প-এ ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
প্রকল্পটি কে পরিচালনা করছে?
উত্তর:
পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর ও Migrant Workers Welfare Board প্রকল্পটি বাস্তবায়ন করছে।